রামায়ণ, কৈলাস ও বৃন্দাবনের নিধিবন-সহ হরেক রকমের থিমে সেজে উঠেছে রেল শহর খড়্গপুরের দুর্গোৎসব। শতবর্ষে পদার্পণ করা বাবুলাইন থেকে শুরু করে মথুরাকাটি, বিবেকানন্দ পল্লি, সবুজ সংঘ, নেতাজি সংঘ, উত্তর ইন্দা এবং রথতলার বিভিন্ন মণ্ডপে চোখধাঁধানো প্রতিমা, সুদৃশ্য কারুকার্য ও আলোর রোশনাইতে চতুর্থী-পঞ্চমী থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
