
প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: AI
Published on
:
1 min read
পাঞ্জাবে দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল MGNREGA প্রকল্পের অন্তত ৮ শ্রমিকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েক জন। জানা গিয়েছে, লেহরাগাগা-জাখাল রোডে কাজ করছিলেন প্রায় ২৩ জন শ্রমিক। সেই সময় নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির একটি গাড়ি তাঁদের উপর দিয়ে চলে যায়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরে পুলিশি সাহায্য ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
বিস্তারিত আসছে...
