সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাঁরা স্থানীয় দুটি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
সন্ধ্যা ৬টায় পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাছিতের নেতৃত্বে নেতৃবৃন্দ প্রথমে সলপ সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে রাত ৮টায় একই ইউনিয়নের বাবনগাঁও সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকালে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমেদ, শিপাউর রহমান ও রাহুজ্জান রাজু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সহসভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার এবং যুবদলের সদস্য জাবেদ আলী, মহিবুর রহমান, রৌসন আলী ও সাদিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে নেতৃবৃন্দ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ধর্মীয় উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন।
The post শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন appeared first on ভোরের চেতনা.
