
নজির তৈরির সেলিব্রেশনEi Samay
Published on
:
1 min read
ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলের ব্যর্থতার দিন নজির তৈরি করল জুনিয়র দল। ভারতের অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দল, প্রথম দল হিসেবে পরপর দুটো মহিলাদের এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল। যোগ্যতা অর্জনকারী পর্বে গ্রুপ E থেকে প্রতিটা ম্যাচে জিতল তারা। শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়ে ভারত এশিয়ান গেমসের টিকিট পাকা করল।
