চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা।
বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরে অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আইনজীবী রুহুল আমিন এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য আইনজীবী মো. মাসুদ পারভেজ রাসেল।
লিখিত বক্তব্যে তারা সম্প্রতি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগে যোগ্যতা ও নীতিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এসময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হুসাইন মালিক/এসজেডএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
