ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
জিম্বাবুয়ের তিন ব্যাটারকে ফেরালেন তাসকিন
ফন্ট সাইজ:
100%
প্রথম ওভারে জিম্বাবুয়ের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন আহমেদ। ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। পঞ্চম ওভারে আবারো জিম্বাবুয়ের ইনিংসে আঘাত হানেন ডানহাতি এ পেসার। এবারও এলবিডব্লিউর মাধ্যমে উইকেট নেন তাসকিন। ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন বেন কারেন। দুই ওপেনারকে ফিরিয়ে ক্ষান্ত হয়নি তাসকিন। সপ্তম ওভারে ১৫ বলে ১৬ রান করা তাফাজ্জোয়া সিগাও ডানহাতি এ পেসারকে উড়িয়ে মারতে গিয়ে নুরুল হাসানের হাতে তালবন্দি হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ রানে ৩ উইকেট নেই জিম্বাবুয়ের।
