Published on
:
2 min read
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা প্রাক্তন ভিডিয়ো জকি অমৃতা অরোরা ফাঁস করেছেন তাঁর ও দিদি মালাইকা অরোরার ঘন ও সুন্দর চুলের আসল রহস্য। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তাঁদের বিশে, এক ধরনের তেল মাখাতেন তাঁদের মা। কোন কোন ঘরোয়া উপাদানে সেই তেল তৈরি করা হতো সেই সিক্রেট রেসিপিও শেয়ার করেছেন তিনি। তবে এই ধরনের DIY বা ঘরে তৈরি তেল ব্যবহার করার আগে কেন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে?
এক সাক্ষাৎকারে অমৃতা অরোরা তাঁদের পারিবারিক গোপন হেয়ার অয়েল রেসিপির কথা জানিয়ে বলেন, ‘আমাদের পরিবারে একটি হেয়ার কেয়ার হ্যাক বেশ জনপ্রিয়। আমাদের মা আজও নিজের হাতে এই তেল তৈরি করে আমাদের দেন। অর্গানিক কোল্ড-প্রেসড নারকেল তেল, ক্যাস্টর অয়েল, কালোজিরের তেল, মেথি দানা, গোটা একটা পেঁয়াজ এবং জবা ফুল দিয়ে এটি তৈরি করা হয়।’ অমৃতার দাবি, অকালপক্বতা রোধ করতে এবং চুল ঝরা রুখতে এই তেল অত্যন্ত কার্যকরী। ছোটবেলা থেকে দুই বোনকে নিয়মিত এই তেল মাখানো হতো।
স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য নারকেল তেল, ক্যাস্টর অয়েল ও মেথির ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এটি চুলের গভীরে প্রবেশ করে চুলকে আর্দ্র রাখে এবং প্রোটিনের অপচয় রোধ করে। এই তেল বেশ ঘন, চুলের গোড়া শক্ত করতে এবং স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে বিতর্কের মূলে রয়েছে পেঁয়াজ! অমৃতার রেসিপিতে গোটা পেঁয়াজ ব্যবহারের উল্লেখ থাকলেও, চিকিৎসকরা বলছেন, পেঁয়াজের রস স্ক্যাল্পে ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বনের।
ডার্মাটোলজিস্টরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় পেঁয়াজের রস নিয়ে নানা কথা প্রচলিত। তবে এই ধরনের ঘরোয়া টোটকা সকলের ক্ষেত্রে একইরকম ভাবে কাজ করে না। স্পর্শকাতর স্ক্যাল্পে পেঁয়াজ ব্যবহারের ফলে জ্বলুনি, চুলকানি বা ইরিটেশন হতে পারে, যা উল্টে চুল ঝরার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।