সাদিয়া আফরিন
শ্রমশক্তির পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব তরুণ তরুনীদের মধ্যে জটিল ও প্রকট আকার ধারণ করেছে। যা বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। একঝাঁক চাকরির খোঁজে তরুন -তরুনীকে উচ্চশিক্ষিত হয়ে ও লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ছে। বেকারত্বের হার দিনদিন বাড়ছে, ফলে সামাজিক হতাশা, বিষন্নতা এমনকি অনেকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, যার প্রভাবে সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেকার সমস্যার দাবানলে পুড়ে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে অস্তিত্ব বিলীন হতে বাধ্য। বাংলাদেশে 2 কোটির ও বেশী জনশক্তি বেকারত্বের সমস্যায় ভুগছে। বেকারত্বের হার দিনদিন বাড়ার অন্যতম কারণ হচ্ছে সনাতনী শিক্ষা ব্যবস্থা, সনাতনী শিক্ষা ব্যবস্থায় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান আহরণ করা হয়, কিন্তু প্রপারলি হাতে কলমে শিক্ষা দেওয়া হয়না, যা পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে প্রভাব পড়ে। যার ফলে একাংশ শিক্ষার্থী ঝরে পড়ে। দ্বিতীয়ত চাকরীর প্রার্থী তুলনায় সিটসংখ্যা কম থাকায় অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরী পায়না। তৃতীয়ত চাকরীর পিছনে ছুটতে গিয়ে বিকল্প ব্যবস্থা না রাখার ফলে বয়সসীমা শেষে একাংশ হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। বতর্মানে ডিজিটাল প্রযুক্তি ও শিল্পের অগ্রগতির সাথে নতুন যন্ত্রপাতি কলাকৌশল প্রবর্তিত হচ্ছে, যারা এ বিষয়ে অজ্ঞ তাদের অজ্ঞতার কারণে ক্রমশ বেকার হয়ে পড়ছে। বতর্মানে শিক্ষিত হয়ে ও সামাজিক নানা বাঁধার কারণে মেয়েরা ঝরে পড়ছে। এছাড়া জনসংখ্যার চাপ, শ্রমিকদের গতিশীলতা অভাবের ফলে বেকারত্বের হার দিনদিন বাড়ছে।
মানুষকে যেহেতু ছোটবেলা থেকেই বড় একটা সময় সনাতনী শিক্ষাব্যবস্থা গ্রহণ করতে হয়, তাই সনাতনী পাঠদানের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ রাখলে পরবর্তীতে উজ্জল ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখতে পারবে। কর্মমুখী শিক্ষাব্যবস্থা কুটির শিল্পের প্রসার, যে যেই কাজে দক্ষ তাকে সে কাজে নিয়োগের ব্যবস্থা করলে বেকারত্ব অনেকাংশ হ্রাস পাবে। এছাড়া কৃষি সেক্টরের জন্য বীজ, যন্ত্রাংশ, কীটনাশক প্রভৃতির বাজার সম্প্রসারণ, হাঁস মুরগি, গবাদি পশুপালনে আগ্রহী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, নতুন নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করা, শুধু চাকরীতে না ঝুঁকে দক্ষতা অনুসারে বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে বেকারত্বের সংখ্যা কমবে।
বাংলাদেশের উন্নয়নের একটি বড় বাঁধা হচ্ছে বেকারত্ব। যা ব্যক্তির জীবন থেকে শুরু করে সামাজিক কর্মকৌশল হুমকির মুখে দাঁড়িয়েছে। বেকারত্ব শুধু সরকার কে নয় দেশকে ও হুমকির মুখে ফেলতে পারে। বাংলাদেশের বেকার সমস্যা দূরীকরণের জন্য দরকার সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন। সরকার, বেসরকারি সংস্থা জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বেকারত্ব দূর করা সম্ভব।
তাই, বেকারত্ব দূরীকরণে আমাদের স্লোগান হবে, "সঠিক পরিকল্পনা গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি"।
সাদিয়া আফরিন
ইডেন মহিলা কলেজ
