নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর সৌজন্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবার নিকট একটি নতুন গাড়ীর চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে। নতুন এই যানবাহন সংযোজনের ফলে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র, পূর্বধলা থানা, নেত্রকোণার জরুরি রেসপন্স, নাইট টহল এবং দূরবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কাজ আরও দ্রুত ও সহজ হবে।
এসময় তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান পরিচালক, অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (সাবেক অতিরিক্ত আইজিপি, নেত্রকোনা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
