রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আব্দুল হাসিব (২৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এর মাত্র ১২ মিনিট আগে তিনি হাসপাতালে ভর্তি হন।
হাসিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ১০টা ২৮ মিনিটে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৫২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, আর ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। বর্তমানে ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।