সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন
হবিগঞ্জের জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। গত সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহা. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় অবমাননা, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ‘হবিগঞ্জের সচেতন নাগরিক ও সংস্কৃতিকর্মী সমাজ’-এর পক্ষ থেকে প্রায় দেড় শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত একটি আবেদন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবর জমা দেওয়া হয়েছিল।
অভিযোগে বলা হয়, সম্প্রতি হামদ-নাত প্রতিযোগিতায় তিনজন হিন্দু বিচারককে দায়িত্ব দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে অসিত বরণ দাশ গুপ্ত ও তার সহকারী বিকাশ পালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান ইসলামী সংগঠনের নেতারা।
এ ছাড়া সরকারি অনুদান বণ্টনে পক্ষপাত, নির্দিষ্ট সংগঠনকে সুবিধা দেওয়া, একাডেমির প্রাঙ্গণে দোকান বসিয়ে ভাড়া আদায়, নজরুল বর্ষ আয়োজনের ব্যয় ও ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম, একাডেমি থেকে লাইট ও সাউন্ডের সরঞ্জাম নিখোঁজ হওয়া এবং একাডেমি সম্মাননা প্রদানে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।
গুগলে আমাদের খবর পেতে
