
সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে যাওয়ার পথে পাগলাপীর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় গুরুদের জন্য ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুর নগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
The post সব ধর্মের মানুষের ঐক্যে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর appeared first on অর্থসূচক.
