প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে দুই দেশের বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে জাপানি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। প্রতিনিধি দলটি বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছে।
এরই ধারাবাহিকতায় জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানি প্রতিনিধি দলের সদস্যরা।
২৬ অক্টোবর তিনদিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
