শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। রোববার রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
ক্রীড়াক্ষেত্রে নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। দেশের নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর প্রতি শুভকামনা জানিয়ে তিনি সেরা নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি খেলাধুলার আদর্শ ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

