Published on
:
2 min read
বহুতল আবাসনের ১২ তলার জানলা থেকে বিপজ্জনক ভাবে ঝুলছে শিশুকন্যা। তার মাথা আটকে রয়েছে জানলার গ্রিলে। প্রায় হাত ফসকে নীচে পড়ে যাওয়ার জোগাড়। নীচের তলার প্রতিবেশী এবং আবাসনের নিরাপত্তারক্ষীরা এসে তাকে রক্ষা করেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। চিনের ফুজিয়ান প্রদেশের ঝাংপিং শহরের ঘটনা। শনিবার সকালে ঘটনা ঘটলেও প্রকাশ্যে এসেছে বুধবার। ওই শিশুকন্যাকে উদ্ধারের ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউড়ে উঠছেন নেটিজ়েনরা।
একনজরে
চিনের ফুজিয়ান প্রদেশের ঝাংপিং শহরে বহুতল আবাসনের ১২ তলার জানলা থেকে ঝুলে পড়ে এক শিশুকন্যা।
জানলার গ্রিলে মাথা আটকে যাওয়ায় শিশুটির শরীর বাইরে ঝুলতে থাকে এবং যে কোনও মুহূর্তে নীচে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
ঘটনার সময় শিশুটির বাবা অফিসে এবং মা বাজারে গিয়েছিলেন। ঘুম ভেঙে যাওয়ার পর শিশুটি জানলার কাছে চলে আসে।
এক প্রতিবেশী প্রথম ঘটনাটি দেখতে পেয়ে আবাসনের গ্রুপ চ্যাটে ছবি পোস্ট করে সাহায্যের আবেদন জানান।
নিরাপত্তারক্ষী, রক্ষণাবেক্ষণ কর্মী ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় শিশুটি ফ্ল্যাটে একা ছিল। তার বাবা অফিস গিয়েছিলেন এবং মা ঘুমন্ত মেয়েকে ঘরে রেখে বাজারে গিয়েছিলেন। কিন্তু আচমকা ঘুম ভেঙে যায় শিশুর। এর পরে সে কোনও ভাবে জানলার কাছে এসে গ্রিলের রডে মাথা আটকে বাইরের দিকে ঝুলতে থাকে। আবাসনের এক প্রতিবেশী বিষয়টি দেখতে পান। তিনি দেরি না করে দ্রুত আবাসনের গ্রুপ চ্যাটে ছবি পোস্ট করে সবাইকে সাহায্যের অনুরোধ জানান। একাধিক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শিশুটি দু’হাত দিয়ে শক্ত করে গ্রিল ধরে রয়েছে এবং তার পুরো শরীর শূন্যে ঝুলছে।
খবর পেয়ে ছুটে আসেন আবাসনের নিরাপত্তারক্ষী ও রক্ষণাবেক্ষণ কর্মীরা। তাঁরা তড়িঘড়ি শিশুটির ফ্ল্যাটের নীচের তলার ফ্ল্যাটে ঢোকেন। শূন্যে ঝুলতে থাকা ওই শিশুকে বাঁচাতে ১১ তলার জানলা দিয়ে বিপজ্জনক ভাবে শরীর বের করে দেন দুই ব্যক্তি। তাঁরা নীচ থেকে একটি শক্ত কাঠের টুল উঁচিয়ে শিশুটির পায়ের তলায় ঠেকিয়ে রাখেন। প্রতিবেশীদের এই উপস্থিত বুদ্ধির জোরেই শিশুটি পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।
太惊险了😱爸爸去上班,妈妈早起去买菜,一岁多的孩子被挂16楼阳台。 后续被众人合力救下🙏 https://t.co/2cMDzwVuIc
— 小牛 (@Xiaoniu6161) October 17, 2026
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী। তারা শিশুটির ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং জানলার গ্রিলের ফাঁক থেকে তাকে নিরাপদে টেনে উদ্ধার করে আনে। এর পরে চিকিৎসার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন শিশুর শরীরে কোনও আঘাত লাগেনি।
FAQ
১. প্রশ্ন: কোথায় ঘটেছে শিশুকন্যাকে উদ্ধারের এই ঘটনা?
উত্তর: চিনের ফুজিয়ান প্রদেশের ঝাংপিং শহরের একটি বহুতল আবাসনে এই ঘটনা ঘটেছে।
২. প্রশ্ন: কী ভাবে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল শিশুটি?
উত্তর: ঘুম ভেঙে যাওয়ার পর শিশুটি জানলার কাছে চলে আসে। কোনও ভাবে তার মাথা জানলার গ্রিলে আটকে যায় এবং তার শরীর জানলার বাইরে ঝুলতে থাকে।
৩. প্রশ্ন: ঘটনার সময় শিশুটির বাবা-মা কোথায় ছিলেন?
উত্তর: শিশুটির বাবা অফিসে গিয়েছিলেন এবং মা তাকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে বাজারে গিয়েছিলেন।
৪. প্রশ্ন: প্রথম কে শিশুটিকে বিপজ্জনক অবস্থায় দেখতে পান?
উত্তর: আবাসনের এক প্রতিবেশী প্রথম শিশুটিকে জানলার বাইরে ঝুলতে দেখেন। তিনি দ্রুত আবাসনের গ্রুপ চ্যাটে ছবি পোস্ট করে অন্যদের সাহায্য চান।