তরুণদের চাহিদা ও দৈনন্দিন প্রয়োজন মাথায় রেখে গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘A300+’। এন্ট্রি ও বাজেট ক্যাটাগরিতে এটিই দেশের প্রথম ডুয়াল-স্ক্রিন প্রযুক্তির স্মার্টফোন, যার পেছনের অংশে যুক্ত করা হয়েছে ২.০১ ইঞ্চির ‘এআই ডুয়াল ভিশন’ ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে।
নতুন এই স্মার্টফোনে রিয়ার ডিসপ্লের পাশাপাশি ৭,০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, ৬.৭৮ ইঞ্চি বড় পাঞ্চ-হোল ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেট), আইপি৬৫ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং মিলিটারি-গ্রেড টেকসই বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) আনুষ্ঠানিকভাবে ফোনটি দেশের বাজারে উন্মোচন করা হয়।
