ঘাটাইলে র্যালি, মহড়া ও আলোচনায় দুর্যোগ প্রস্তুতির আহ্বান
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সরকারি জিবিজি কলেজ মাঠে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা এবং বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদসহ অনেকে।
কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা ও প্রস্তুতি জোরদারের আহ্বান জানান বক্তারা।
