দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলার ১০টি ইউনিয়নে ব্যাটারিচালিত অটোর জন্য ১০ হাজার ডিজিটাল নম্বর প্লেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর পৌরসভা কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, প্রধান সহকারী মো. মজিবর রহমান বাচ্চু, উপসহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ সুমন ও পরিচালক মো. মোস্তফা কামাল মিলন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব, দিনাজপুর ব্যাটারিচালিত অটো মালিক সমিতির সভাপতি মো. মোকলেসুর রহমান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম। দিনাজপুর ব্যাটারিচালিত ইজিবাইক সোসাইটি মালিক-শ্রমিক-চালক সোসাইটির সভাপতি মো. নুরুল ইসলাম আবু, সাধারণ সম্পাদক মো. আবু তালেব এবং অটোবাইক শ্রমিক ইউনিয়ন জোড়াব্রিজ (২৬১০) শাখার সভাপতি হুমায়ুন কবির নয়নসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১০ হাজার ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে অটোর পরিচিতি নিশ্চিত করা এবং যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ, ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে তিনি সেখানে একটি নিমগাছ ও একটি জলপাইগাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
The post দিনাজপুরে ১০ হাজার অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন appeared first on ভোরের চেতনা.
