ইরান ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করে সৌদি আরব ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে সন্ত্রাসবাদের ঝুঁকির কথা জানিয়ে ইয়েমেন ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দূতাবাসটি।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত হুতিদের হামলায় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।
এ ছাড়া, সন্ত্রাসবাদের ঝুঁকি বিবেচনায় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
সূত্র: আল-জাজিরা
/অ
