বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
ফেসবুক পোস্টে রবিন লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই। তিনি তার রবের কাছে চলে গেছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থণা করেন।
ঢাকার সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। তিনি ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
