প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: AI
Published on
:
1 min read
উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। উৎসব শুরুর আগে থেকেই কলকাতা-সহ দেশের বাজারে কিছুটা সস্তা হয়েছে সোনা ও রুপোর দাম। সেপ্টেম্বর মাসের শেষ দিকে একাদিন এই দুই মূল্যবান ধাতুর দাম বাড়তে শুরু করেছিল। কিন্তু অক্টোবর মাসের প্রথম কয়েকদিনে ফের দাম কমতে শুরু করেছে। তাই দুর্গাপুজোর আগে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।
দেখুন মহাষষ্ঠীতে কলকাতার বাজারে কত হলো সোনা ও রুপোর দাম। দু্র্গাপুজোর কাৎণে আগামী কয়েকদিন বন্ধ থাকবে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর জেরে আগামী কয়েক দিন সোনা ও রুপোর এই দামই বজায় থাকবে।
মহাষষ্ঠীতে কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম:
পাকা সোনা (২৪ ক্যারাট): ১,৪৭,১০০ টাকা প্রতি ১০ গ্রাম
গয়না সোনা (২২ ক্যারাট): ১,৪০,৫০০ টাকা প্রতি ১০ গ্রাম
রুপো (খুচরো): ২,১৩,৭০০ টাকা প্রতি কেজি
বাজারে সোনার গয়না কিনতে গেলে এই দামের থেকে আরও কিছুটা বেশি খরচ হবে। কারণ এই দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট হলেও বিপণি ভেদে মজুরির অঙ্ক বদলাতে পারে।
