রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগামের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ আবু ফাত্তাদ মো: রওশন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্প, রংপুর অঞ্চল, রংপুরের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অলোক কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা কৃষি অফিসার মো: শাহরিয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
The post নাগেশ্বরীতে “পার্টনার কংগ্রেস” সফল ভাবে অনুষ্ঠিত appeared first on সকালের খবর ২৪.
