মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক সংঘাত এবং কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে বেশ বৃদ্ধি পেয়েছে। তবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) দিনের লেনদেনের শুরুতে তেলের দামে সামান্য পতন পরিলক্ষিত হয়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৩ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা ০.৪৭ শতাংশ কমে ১০৫.৪২ মার্কিন ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ব্যারেল প্রতি ৪৯ সেন্ট বা ০.৫০ শতাংশ হ্রাস পেয়ে ৯৭.৪৮ ডলারে কেনাবেচা হয়।
সামান্য দরপতন হলেও সামগ্রিকভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর ঊর্ধ্বমুখী ছিল। আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক তেল সরবরাহ প্রবাহ টেকসই থাকবে কি না— তা নিয়ে গভীর উদ্বেগের কারণে বাজারে বড় ধরনের রিস্ক প্রিমিয়াম যোগ হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি কার্যকরী সমঝোতা বা কূটনৈতিক চুক্তি অত্যন্ত জরুরি, যা বর্তমান অস্থির বাজারকে পুনরায় স্থিতিশীল করতে পারে।
সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি তেল
১৫ অক্টোবর ২০২৬
০৮ অক্টোবর ২০২৬
০৬ অক্টোবর ২০২৬
