প্রতিবেদন লোড হচ্ছে…একঝলক (১৬ অক্টোবর ২০২৬) | Ayar News
প্রথম আলো · সাধারণ
একঝলক (১৬ অক্টোবর ২০২৬)
১৬/১০/২০২৬
ধানখেতের পানিতে মাছের আনাগোনা। তাই সকালেই বড়শি ফেলেছেন একজন। চিলারঝার, রংপুর, ১৬ অক্টোবররুবি ডাঙ্গা বিলে পেতে রাখা হয়েছে মাছ ধরার ফাঁদ। সকালেই সেখান থেকে মাছ তুলতে এসেছেন এই ব্যক্তি। সোন্দাবাড়ী গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ১৬ অক্টোবর বাঁশ দিয়ে নিজেই মাছ ধরার ফাঁদ ‘চারো’ তৈরি করেন এই ব্যক্তি। ধরা পড়া মাছ সাইকেলে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন তিনি। সোনাডাঙ্গা বাইপাস সড়ক এলাকা, খুলনা, ১৬ অক্টোবর ঘাসের মধ্যে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি খঞ্জনা পাখি। রায়েরমহল, খুলনা, ১৬ অক্টোবর সকালে লাল আর সাদা শাপলাই দেখা যায় বেশি। চোখ আটকে যায় এমন নীল শাপলায়। মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকা, কুমিল্লা, ১৬ অক্টোবরনিজের তৈরি ডালা-খালোই পাইকারি দরে বিক্রির জন্য ভাঙ্গা বাজারে নিয়ে যাচ্ছেন একজন। সুন্দরদি এলাকা, মুকসুদপুর উপজেলা, গোপালগঞ্জ, ১৬ অক্টোবর