The Sangbad · সাধারণ
কাঁটাতারের ওপারের জীবন নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’
১৩/১০/২০২৬

সীমান্তবর্তী
মানুষের জীবনসংগ্রাম, কাঁটাতারের সংকট ও বেঁচে থাকার কঠিন বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে
নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’। লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান
লাবলুর বাস্তব জীবনের গল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়।সীমান্ত
এলাকায় গরু, চোরাই পণ্য কিংবা মানুষ পারাপারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্থানীয়ভাবে
‘ডাঙগোয়াল’ বলা হয়। এই বাস্তবতাকে কেন্দ্র করেই চলচ্চিত্রটির গল্প এগিয়েছে।নির্মাতা
জ্যোতির্ময় রায় জানান, দীর্ঘদিন ধরেই ছিটমহল ও সীমান্তবর্তী মানুষের জীবন নিয়ে কাজ
করার পরিকল্পনা ছিল তার। সেই ভাবনা থেকেই শাহীদুজ্জামান লাবলুর একটি নাটক দেখার পর
তার সঙ্গে যোগাযোগ করেন তিনি।পরে
লাবলু নিজের জীবনের নানা বাস্তব অভিজ্ঞতা এবং নাটক লেখার সময়ের মানসিক টানাপোড়েনের
কথা নির্মাতার সঙ্গে শেয়ার করেন। সেই অভিজ্ঞতা ও অনুভূতির ভিত্তিতেই তৈরি হয়েছে ‘ডাঙগোয়াল’।চলচ্চিত্রটির
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল
মিয়া, বিধান রায়সহ ভাটিবাড়ি লোকনাট্যদলের একাধিক সদস্য।
নির্মাতা
সূত্রে জানা গেছে, ‘ডাঙগোয়াল’ বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের
জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসব পর্ব শেষ হওয়ার পর সাধারণ দর্শকের জন্য চলচ্চিত্রটি
ওটিটি প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗