ছিনতাই আতঙ্কে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের জরুরি অবতরণ
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম
'এআই ২০৩০' নম্বরের বোয়িং ৭৮৭ ড্রীমলাইনার
-->হাইড্র্যাক অ্যালার্টের (বিমান ছিনতাইয়ের সতর্কতা) পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিক পরিবর্তন করে ভারতের জয়পুরে জরুরি অবতরণ করেছে। তবে পরে জানা যায়, এটি একটি ভুয়া বার্তা ছিল।
বুধবার (১৪ অক্টোবর) সকালে এয়ার ইন্ডিয়ার এআই২০৩০ নম্বরের বোয়িং৭৮৭ ড্রিমলাইনারটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটি দিল্লি থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে রাজস্থানের এই শহরে সকাল ৯টা ৪৫ মিনিটে অবতরণ করে।
অবতরণের পরপরই সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে নিরাপত্তাসংস্থার কর্মকর্তারা ফ্লাইট উঠে তল্লাশি শুরু করেন। ছিনতাইয়ের মতো পরিস্থিতি মোকাবিলায় নির্ধারিত সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানিয়েছেন, বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন। বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পর যাত্রীদের নামার অনুমতি দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া জানায়, তারা ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিনামূল্যে পুনরায় টিকিট বুকিংয়ের সুযোগ অথবা পুরো অর্থ ফেরতের সুবিধা দিচ্ছে। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিমবার্লি গিলফয়েলকে সরালেন ট্রাম্প
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
ছবি: সংগৃহীত
-->দুর্নীতির অভিযোগ ওঠার পর গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিমবার্লি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।
ফক্স নিউজের সাবেক এই উপস্থাপকের বিরুদ্ধে ট্রাম্পের এক অনুদানকারীর কাছ থেকে ক্রেডিট কার্ডের মোটা অঙ্কের বিল পরিশোধের বিনিময়ে প্রশাসনে প্রবেশের সুযোগ করে দেয়ার প্রস্তাব এবং এথেন্সে অবস্থানকালে অসদাচরণের অভিযোগ ওঠে। এসব খবর প্রকাশ্যে আসতেই তার ওপর তীব্র চাপ তৈরি হয়।
ট্রাম্প জানান, গিলফয়েল ভালো কাজ করলেও তাকে আর গ্রীসে রাখা হচ্ছে না। তিনি বলেন, 'আমি সংবাদমাধ্যমে যা পড়েছি, তা আমার পছন্দ হয়নি।'
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা দাবি করে তা মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন গিলফয়েল। এই রাষ্ট্রদূত পদটিকে তিনি জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান বলে অভিহিত করেন।
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া তার প্রথম সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিস্তারিত না জানিয়ে বলেন, 'গিলফয়েলকে পদত্যাগ করতে বলা হয়েছে।' তিনি আরও যুক্ত করেন, 'তিনি টিমের একজন চমৎকার সদস্য ছিলেন এবং আমরা তার শুভকামনা করি।'
ক্যালিয়ার্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের ৫৭ বছর বয়সী সাবেক স্ত্রী কিমবার্লি গিলফয়েলকে ২০২৪ সালের ডিসেম্বরে এথেন্সের নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত করা হয়। ঠিক একই সময়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাথে তার দীর্ঘদিনের এনগেজমেন্ট ভেঙে যাওয়ার খবরটি সামনে আসে।
মঙ্গলবার 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ পোস্টে গিলফয়েল প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং নিজেকে ট্রাম্পের অনুগত সমর্থক হিসেবে দাবি করে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি লেখেন, 'আমি আমার সুনাম ও সততা রক্ষা করতে দৃঢ়ভাবে লড়ব। কোনো মিথ্যা অভিযোগের কারণে আমার কয়েক দশকের জনসেবাকে ম্লান হতে দেব না।' সূত্র: বিবিসি
আজহার/
আরও পড়ুন
দুটি মাথাযুক্ত শিশুর জন্ম, প্রতি ৩ লাখে ঘটে একটি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম
ছবি: সংগৃহীত
-->বিরল চিকিৎসা সংক্রান্ত ঘটনার উদ্ভব হয়েছে ভারতের ওড়িশার কান্ধমাল জেলায়। এক নারী দুটি মাথাযুক্ত একটি শিশুর জন্ম দিয়েছেন।
গত শনিবার (১০ অক্টোবর) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া এই নবজাতককে পরবর্তীতে বারহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ভর্তি করা হয়েছে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই বিরল জন্মগত অবস্থাকে ‘ডাইসেফালিস প্যারাপাগাস’ বলা হয়, যেখানে একটিমাত্র শরীরের সঙ্গে দুটি মাথা ও ঘাড় সংযুক্ত থাকে।
শিশুটির মা কান্ধমালের তুমুদিবান্ধ এলাকার বাসিন্দা। স্বামী দিনমজুর। এটি এই দম্পতির প্রথম সন্তান।
নবজাতকটির এক জোড়া হাত ও পা রয়েছে এবং পুরুষ বাহ্যিক জননাঙ্গসহ একটিমাত্র মূত্রনালী ও প্রজননতন্ত্র রয়েছে। শিশুটির সম্পূর্ণ স্বাস্থ্যগত অবস্থা, শরীরের অভ্যন্তরীণ গঠন এবং এর সঙ্গে জড়িত চিকিৎসাগত জটিলতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
চিকিৎসকরা শিশুটির শারীরিক অবস্থা মূল্যায়ন এবং যথাযথ চিকিৎসা সেবা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়ায়, নবজাতকটি হাসপাতালের এসএনসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।
কনজুয়েটেড বা জোড়া লাগা জমজ শিশু অত্যন্ত বিরল ঘটনা, যা প্রতি ৩ লাখে মাত্র একটি ঘটে থাকে। এই সংবাদটি ওড়িশার জোড়া লাগা জমজ শিশু জাগা ও কালিয়ার স্মৃতিকেও ফিরিয়ে এনেছে, যারা তাদের চিকিৎসাযাত্রার সময় রাজ্যজুড়ে এবং এর বাইরে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিল। তাদের এই ঘটনাটি ব্যাপক জনসচেতনতা আকর্ষণ করেছিল এবং বিরল জন্মগত সমস্যার চিকিৎসায় চিকিৎসকদের জটিল চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল।
শিশুটির স্বাস্থ্যের জন্য আগামী কয়েক দিন অত্যন্ত সংকটজনক হবে, কারণ চিকিৎসক দলের পরীক্ষার ফলাফল নির্ধারণ করবে, কী ধরনের চিকিৎসা বা বিশেষ সেবার প্রয়োজন হতে পারে। এ ধরনের ক্ষেত্রে শিশুর স্বাস্থ্য নির্ভর করে শারীরবৃত্তীয় ত্রুটির প্রকৃতি, জড়িত অঙ্গসমূহ এবং জন্ম নেওয়ার পর যে জটিলতাগুলো দেখা দেয় তার ওপর। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
ককরোচের সৌরভ দাস, আশুতোষ রঙ্কা ও অজিন্য শিন্ডকের ৫ দিনের জেল
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম
ছবি: সংগৃহীত
-->যন্তর মন্তরে অনধিকার প্রবেশের দায়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক হওয়া ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)-র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জেল দিয়েছে আদালত।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে দিল্লির মন্দির মার্গ এলাকার এক ম্যাজিস্ট্রেটের আদালতে এই আদেশ দেওয়া হয়।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ‘এক্স’ (টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান যে, আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাসকে ৫ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। এই পদক্ষেপের সমালোচনা করে দীপকে সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তোলেন।
দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা পুনরায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা লঙ্ঘন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
পুনরায় অপরাধী হিসেবে তারা পূর্বে দেওয়া বন্ডের শর্ত ভঙ্গ করেছেন। এই লঙ্ঘনগুলোকে আমলে নিয়ে আদালত উভয় ব্যক্তিকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বলে সূত্র জানিয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পুলিশি ব্যারিকেড ভেদ করে জন্তরমন্তরে প্রবেশ করার পর মঙ্গলবার সকালে শিন্ডে, দাস ও রঙ্কাকে আটক করা হয়েছিল।
এদিকে সিজেপির আইনি দলের প্রধান রত্ন সিং ‘এক্স’-এ এক পোস্টে জানান যে, অজিন্যকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে সিজেপির আইনি দলের প্রধান রত্ন সিং লিখেছিলেন, 'আজকের জন্তরমন্তর ঘটনায় দিল্লি পুলিশ সৌরভ দাস, আশুতোষ রঙ্কা এবং অজিন্য শিন্ডেকে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গ্রেপ্তার করেছে। অনধিকার প্রবেশ, বন্ড লঙ্ঘন, সরকারি কর্মকর্তার দায়িত্বে বাধা দেওয়া ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।'
সিং আরও জানান, গভীর রাত পর্যন্ত এই তিনজনকে তাদের আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং রাত ৩টার দিকে একটি প্রাইভেট ভ্যানে করে তাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে গত শনিবার জাতীয় রাজধানীতে এক বিক্ষোভের সময় আটক হওয়ার পরেও রঙ্কা ও দাস এক বছরের শান্তিবাহিনী বা শান্তির বন্ডে স্বাক্ষর করেছিলেন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কথিত অনিয়মের বিরুদ্ধে সিজেপি এবং অন্যান্য দলগুলোর চলমান বিক্ষোভের মাঝেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
ভারতের বিহারে নৌকাডুবি, শিশুসহ ১৩ জনের মৃত্যু
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম
ছবি: সংগৃহীত
-->ভারতের বিহারের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকা ডুবে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি একটি ভোজানুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে বৈশালী জেলার রাঘোপুর এলাকায়।
মৃতদের মধ্যে অধিকাংশই শিশু। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানে প্রশাসনের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন।
এই ঘটনায় শোক প্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মৃতদের প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, "বৈশালীর রাঘোপুরে নৌকাডুবিতে নিষ্পাপ প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর প্রয়াত আত্মাকে শান্তি দিন এবং পরিজনদের এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দিন।"
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, "আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" সূত্র: এনডিটিভি
অলি/
