শারদীয় দুর্গোৎসবের প্রারম্ভে ষষ্ঠীর দিনে যশোর বেজপাড়া রায়বাড়ী দুর্গামন্দিরে উদ্বোধনী সম্মিলন ও বিশিষ্ট তিন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। যশোরের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও কাজের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গকে ‘শারদ সম্মাননা’ ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার বিকালে বেজপাড়া রায়বাড়ী পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়। বিশিষ্ট তিনজন গুণী ব্যক্তি হলেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন। গুণী ব্যক্তিকে সম্মাননা তুলে দেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জলা গমেজ। কণ্ঠশিল্পী ববিতা বিশ্বাসের নেতৃত্বে উদ্বোধনী সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সমাপ্ত করা হয়। শারদ সম্মাননার মোড়ক উন্মোচন করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল। এ সময় সংবর্ধিত তিন গুণীব্যক্তির জীবনী পাঠ করেন দীপক কুমার রায়।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন।
আয়োজক রায়বাড়ীর অভিভাবক দীপক কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, উলশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ ও ব্যাঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজে ভূগোল বিভাগের সাবেক প্রফেসর ছোলজার রহমান, যশোর ইন্সটিটিউটের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, প্রগতি বালিকা বিদ্যালয়ের শিক্ষক ভারতী রাণী দে, মন্দির কমিটির সদস্য জ্যোতির্ময় রায়, দিপেন্দ্রু রায় প্রমুখ।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
