

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মরকুন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুর রহিম (৪০) টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহিম মরকুন পশ্চিমপাড়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ সোমবার রাত ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগ রয়েছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, আব্দুর রহিমকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনে আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কুলিয়ারচর এর বাস্তবায়নে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুলিয়ারচর এর সহযোগিতায় এ দিবসটি উদযাপিত হয়। শুরুতে কুলিয়ারচর পৌর শহরের বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে ভূমিকম্প ও অসাবধানবশত আগুন লাগলে কি করনীয় তার একটি মহড়া প্রদর্শন করা হয়। মহরা প্রদর্শন শেষে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া আফরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. ইলিয়াস ভূইয়া, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা সুলতানা, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার শাহীন, ফারজানা আক্তার, আলী সোহেল, শাহীন সুলতানা ও মো. সবুজ মিয়াসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দুর্যোগের আগাম প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত বলে মন্তব্য করে বক্তারা আরো বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় পর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।” এজন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ার বিকল্প নেই। উল্লেখ্য যে বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে।

বাড়ি ছেড়ে পালিয়ে ৪ কিশোরীর স'মকা'মিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুইজন!
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ। জানা গেছে, গত ৫ অক্টোবর মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। পরে মিরপুর থানা পুলিশ অনুসন্ধান শুরু করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একইভাবে মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যেও সম্পর্ক তৈরি হয়। পরে চারজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, মিরপুরের তিন কিশোরী বাড়ি ছেড়ে ঢাকায় যায়। সেখানে চারজন হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ১১ অক্টোবর সন্ধ্যায় হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার ওসি আরও জানান, টিকটক গ্রুপের মাধ্যমে কিশোরীদের পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে চারজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর
জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন নাচোল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জিয়াউর রহমান। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ১৩ দশমিক ৯ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় তিনি এ পুরস্কার অর্জন করেন। জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। নাচোল থানার এসআই মো. জিয়াউর রহমানের এ অর্জনে জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।

দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্পে আহত ব্যক্তিদের উদ্ধার ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের ওপর একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে অংশ নেন দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে র্যালী, আলোচনা সভাসহ এসব কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জোবায়ের হাসান, মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মোঃ আনোয়ার হোসেন, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। আয়োজিত এ মহড়ায় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার, প্রাথমিক উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

দশমিনায় সেইন্ট -বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা
দশমিনা উপজেলায় সেইন্ট-বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে সেইন্ট -বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদ হাসান মৃধা। এসময় আরো উপস্থিত ছিলেন সেইন্ট - বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নেহার আজমঠ মুহি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম শাহিন, মহিলা বিষায়ক কর্মকর্তা জেসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো.বেল্লাল হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সেইন্ট- বাংলাদেশ দশমিনা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত কর্মীগন। স্বাগত বক্তব্যে,সেইন্ট- বাংলাদেশ প্রকল্প ম্যানেজার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সভায় অবহিতকরেণ উপজেলয়া দুইটি ইউনিয়নে (রনগোপালদী, বাঁবাড়িয়া) এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন নিয়ে কাজ শুরু করেছেন। উপজেলায় আরো ব্যাপক পরিসরে অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন নিয়ে কাজ করা হবে। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চান। প্রধান অতিথর বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, উপকূলীয় এলাকা দশমিনা। এই উপজেলায় কয়েকটি চরাঞ্চল রয়েছে। ঐ সকল এলাকার সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য গুরুত্বদানে আরোপ করা হয়।


