ঝালকাঠির নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওই গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে পুলিশের দাবি। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
যে আই
