সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
পরে স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে এবং শামীম আহমদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. আব্দুল মালিক, প্রেসক্লাবের সহসভাপতি হেলাল আহমদ বাদশাহ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, অভিভাবক অপু দাস এবং প্রশিক্ষক রুমানা আক্তার নিপু। এ ছাড়া অনলাইন প্রেসক্লাবের হাবিব আহমদ উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। এ সময় নজরুলবর্ষে জেলা পর্যায়ে নজরুলসংগীতে শ্রেষ্ঠ হওয়া অঙ্কিতা দাসকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
এমএ
