ভূমিকম্পে কাঁপল চিনের তিব্বত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭। এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অনেকে। অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি ভেঙে ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৫০ টি বাড়ি ধুলিসাৎ হয়ে গিয়েছে। চিনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছিল, উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চল, যা তিব্বতের রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।