The Sangbad · সাধারণ
এক লাফে দরপতন স্বর্ণের বাজারে
১৬/১০/২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কার্যকর হওয়া এই নতুন রেট অনুযায়ী শুক্রবারও (১৬ অক্টোবর) সারাদেশে স্বর্ণ কেনাবেচা চলছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকাএর আগে গত ৯ অক্টোবর বাজুস স্বর্ণের দর বৃদ্ধি করেছিল। সেই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেট বিক্রি হয়েছিল ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকায় এবং ১৮ ক্যারেটের দর পৌঁছেছিল ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়।আন্তর্জাতিক বাজারের উঠানামা ও স্থানীয় বাজারে পাকা সোনার দামের পরিবর্তন বিবেচনায় নিয়ে এই মূল্য সংশোধন করা হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে।/
মূল প্রতিবেদনে যান ↗