কালবেলা · সাধারণ
ফরিদপুরে বরাদ্দের সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা
১২/১০/২০২৬

ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য বরাদ্দ করা ইউরিয়া সারের অর্ধেক অন্যত্র বিক্রির দায়ে এক ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে মেসার্স খান এন্টারপ্রাইজে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও সার ডিলার মোমরেজ খান।
উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি জানান, কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ইউরিয়া সার গুদামজাত না করে অন্যত্র বিক্রি করায় বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অবস্থিত মেসার্স খান এন্টারপ্রাইজ ডিলার মোমরেজ খানকে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ জানান, সালথা উপজেলার ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বরাদ্দকৃত ৪শ বস্তার মধ্যে অবৈধভাবে ২শ বস্তা অন্যত্র বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে মেসার্স খান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗