মোঃ রুবেল মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধি: “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের কৃষ্ণচূড়া হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন, ফিডারের নির্বাহী পরিচালক ফিরোজা বেগম এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান টুকুসহ অনেকে।
বক্তারা বলেন, কন্যাশিশুদের অল্প বয়সে বিয়ে না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের সমাজের বোঝা মনে না করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
The post কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত appeared first on সকালের খবর ২৪.
