মো:তারিকুর রহমান জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে যাদবপুর থেকে হাবিবপুর অভিমুখী সড়কটি সংস্কার করা হয়েছে। আজ সকালে ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবু বকর সিদ্দিকের উদ্যোগে এ সংস্কারকাজ সম্পন্ন হয়। এ সময় ৯ নম্বর ওয়ার্ডের যাদবপুর-গঙ্গাদাসপুর এলাকার মেম্বার প্রার্থী মো. ইসরাইল হোসেনও উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সংস্কারকাজের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবু বকর সিদ্দিক বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে এলাকাবাসী দুর্ভোগে ছিলেন। স্থানীয়দের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে। নির্বাচিত হলে ইউনিয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও জনদুর্ভোগের বিষয়গুলোও অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব।”
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি সংস্কারের ফলে যাদবপুর, গঙ্গাদাসপুর ও হাবিবপুর এলাকার মানুষের চলাচল সহজ হবে। তারা চেয়ারম্যান প্রার্থী আবু বক্করের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
The post জীবননগরে জনদুর্ভোগ লাঘবে যাদবপুর-হাবিবপুর সড়ক সংস্কার appeared first on সকালের খবর ২৪.
