শিয়াল মামা
জা কি র আ জা দ
বন জুড়ে খুব হট্টগোল শুধু অভিযোগ নামা,
সব পশুদের এক কথা শিয়াল কেমনে মামা
গন্ডার বলল সবাই মিলে এখন মাথা ঘামা
যে পশু ডাকবে মামা তার মুখ ঘসে দেয় ঝামা।
কিংবা মুখে দেয় ঝুলিয়ে তালা মেইড তামা,
জেলে পুড়ে দেয় পরিয়ে কয়েদির সেই জামা
আরও দেয় তুলে মাথায় পাথর বস্তার ধামা
সবাই মিলে জলদি তাই মামা ডাকাটা থামা।
গাধা বলে আমার মায়ে ভাইহীন আছে নানা,
এই কথাটা বনের সকল প্রাণীর আছে জানা
তাই তাদের জলদি করে দেখিয়ে দাও থানা
নতুবা বেলগাছের কাঁটায় দুচোখ করে কানা।
যেন দেখতে না পায় কিছুই চির অন্ধ বানা,
সবাই মিলে তাদের গর্তের ভেতর দিয়ে হানা
মহা উচিত সব ব?্যাটাদের ঠিক বের করে আনা
তাদের সঙ্গে সব যোগাযোগ করা পুরো মানা।
সবকিছু শুনে শিয়াল ডেকে এক সভা আধা,
সভাপতি হয়ে ভাষণ দেয় শিয়ালের দাদা
সভায় হয় মনস্থ এখন থেকে নিয়ম হলো বাঁধা
আসুক বোকা আসুক গর্দভ কিংবা গাধার গাধা।
নিয়ে আসুক খাদ?্যবস্তু কিংবা অনেক টাকা চাঁদা,
কেউ দেবে না বুদ্ধি-সুদ্ধি যত হোক না কাঁদা
মনের দিক থেকেই থাকুক না যতটুক সাদা
বুঝুক তবে সব পশুরা, কেমন গোলক ধাঁধা।
