রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯)। তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত তিনজনই জেলার বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আহত স্বাগত চাকমা বরকল উপজেলার হরিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাগলকছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা উদঙ্গমনি চাকমা এবং মা চঞ্চলা চাকমা।
অপর আহত শান্ত চাকমার বাড়ি আইমাছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিয়াম পাড়ায়। তাঁর বাবা রিটেন চাকমা এবং মা মলিনা চাকমা।
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
