যুক্তরাজ্যে সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা বাড়াচ্ছে ইরান। এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সোমবার বলেছিলেন, গত মাসে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি লক্ষ্য করে কথিত ষড়যন্ত্রের পেছনে তেহরানের জড়িত থাকার সম্ভাবনা ‘প্রায় নিশ্চিত’। ওই ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমান ইরানে হামলা চালিয়েছিল।
যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য বহুমুখী হুমকি নিয়ে দেওয়া বার্ষিক বক্তব্যে এমআই৫-এর মহাপরিচালক কেন ম্যাককালাম বলেন, ফেয়ারফোর্ডের ঘটনা নিয়ে চলমান তদন্তের কারণে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না। তবে চলতি বছর সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুকে নিশানা করার ক্ষেত্রে ইরানের উচ্চাকাঙ্ক্ষায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে।
ম্যাককালাম বলেন, ‘আরএএফ ফেয়ারফোর্ডের ঘটনাটি বিচ্ছিন্ন নয়। যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য স্থানেও এ ধরনের ঘটনা ঘটেছে।’
সূত্র: আল-জাজিরা
/অ
