কন্যাশিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে দেশের সর্বত্র কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত ও কার্যকর বিচার নিশ্চিত করার পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে কার্যকরের ওপর জোর দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথ থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যম-সব ক্ষেত্রেই কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্তের পাশাপাশি কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এসব অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই।
কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সম্মিলিত উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন তিনি।
বিআলো/শিলি