রামু সরকারি কলেজ
জীবন দক্ষতা, উচ্চশিক্ষা ও পেশা পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন
শিক্ষার্থীদের জীবন দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পেশা পরিকল্পনায় সহায়তা করার লক্ষ্যে এ ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করা হয়।
রুম টু রিড বাংলাদেশের আয়োজনে রামু সরকারি কলেজে জীবন দক্ষতা, উচ্চশিক্ষা ও পেশা পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১২ অক্টোবর রুম টু রিড বাংলাদেশ-এর কক্সবাজার অফিসের জেন্ডার ইকুইটি পোর্টফোলিওর এ ওরিয়েন্টেশন সেশনে কলেজের ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রুম টু রিড বাংলাদেশ-এর কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য। সেশনটি পরিচালনা করেন রুম টু রিড বাংলাদেশ-এর জেন্ডার ইকুইটি পোর্টফোলিওর প্রোগ্রাম অফিসার রোজিনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামু সরকারি কলেজের আইসিটি প্রদর্শক ববিতা বড়ুয়া। তিনি শিক্ষার্থীদের জীবন দক্ষতা অর্জন, উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পেশা নির্বাচনে সঠিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (প্রভাষক) সুলতানা রাজিয়া। তিনি তাঁর সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শিক্ষার্থীদের জীবন দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পেশা পরিকল্পনায় সহায়তা করার লক্ষ্যে এ ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করা হয়।
