অনলাইন ডেস্ক
রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় মূল্য ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার (প্রায় ১৪ লাখ টাকা), যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে কোনো ফাইনালের সর্বোচ্চ গড় টিকিট মূল্য। সবচেয়ে সস্তা টিকিটের দাম প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা এবং সবচেয়ে দামি টিকিটের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
৮৩ হাজার দর্শক ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে শুধু টিকিট বিক্রি থেকেই সম্ভাব্য আয় প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা। ফিফার রিসেল পদ্ধতিতে চাহিদা বাড়ার সঙ্গে টিকিটের দামও বেড়েছে। ফাইনালের সর্বোচ্চ টিকিটের প্রাথমিক মূল্য ছিল ১০ হাজার ৯৯০ ডলার, যা পরে বেড়ে প্রায় ২৮ হাজার ৪৭৯ ডলারে পৌঁছেছে।
