রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রকল্পে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন। এ আয়োজনের মাধ্যমে আগ্রহী ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেলের প্রস্তুত ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ সুযোগ-সুবিধায় পছন্দের ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন।
উদ্বোধনী বক্তব্যে মো. সাদ্দাম হোসেন বলেন, ‘রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরা আবাসিক এলাকার একটি দৃষ্টিনন্দন ও আধুনিক কনডোমিনিয়াম প্রকল্প। আধুনিক জীবনযাপনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নান্দনিক স্থাপত্য ও পরিকল্পিত আবাসনব্যবস্থার সমন্বয়ে প্রকল্পটি ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় আবাসন গন্তব্য।’ অনুষ্ঠানে উপস্থিত রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, ‘রূপায়ণের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে রূপায়ণ লেক ক্যাসেল উল্লেখযোগ্য। এখানে বসবাসকারীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আধুনিক জীবনযাপনের বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করছেন। প্রকল্পটিতে সুইমিং পুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, সুপারশপ, মেডিসিন কর্নারসহ বিভিন্ন সুবিধা রয়েছে।’
তিনি আগ্রহী ক্রেতাদের রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬ পরিদর্শন এবং এ আয়োজনের সুযোগ-সুবিধা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ওবায়দুল করিম মাসুম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের নূর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। তিন দিনব্যাপী এই মেলায় আগ্রহী ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেলের আবাসনসুবিধা সরেজমিনে দেখার পাশাপাশি প্রকল্পসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও ফ্ল্যাট কেনার বিষয়ে বিস্তারিত জানার সুযোগ পাবেন।
