
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়নের পালিতকোনা সার্বজনীন দুর্গা মন্দিরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহানবমীর রাতে মন্দির প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি নন্দলাল দেবনাথের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক জ্যোতিষ মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মন্দিরের উপদেষ্টা ডা. রাকেশ মোহন্ত এবং সাংবাদিক আব্দুল বাছিত খান।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শায়েখ আহমদ, পালিতকোনা সার্বজনীন দুর্গা মন্দিরের উপদেষ্টামণ্ডলীর সদস্য উপানন্দ দেবনাথ, নগেন্দ্র দেবনাথ, খিতেশ দেবনাথ ও রতিশ দেবনাথ, পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিধান দেবনাথ, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি রানু দেবনাথ, সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা, কোষাধ্যক্ষ অরবিন্দু দেবনাথ, প্রবাসী সদস্য কিরণ দেবনাথ, সহ-কোষাধ্যক্ষ অসিত দেবনাথ ও প্রচার সম্পাদক বুলু শীলসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা জানানোর পাশাপাশি শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
