
ছবি: iStock
Published on
:
1 min read
সোমবার সকাল সাড়ে ন’টা পর্যন্ত শহর কলকাতায় সব জায়গাতেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। রেড রোড, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার-সহ সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাতেই যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। জানা গিয়েছে, দুপুর তিনটে নাগাদ ধর্মতলায় লেনিন স্ট্যাচুর সামনে একটি জমায়েত হওয়ার কথা রয়েছে। সেখানে ২০০ থেকে ৩০০ মানুষের জমায়েত হতে পারে।
