অনলাইন ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে বন্দর ব্যবহারকারীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরেছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর ব্যবসায়ীদের আহ্বানে গত ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই সজিব বালা জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে ২ দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত এই সময়ে স্বাভাবিক ছিল।
এটিভি/এসটিও
