সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়ার পিতার ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ মরহুমের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কান্দিপাড়া,শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোড তাঁর বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের প্রার্থনা করা হয়।
মরহুমের জানাজার নামাজ ১৩অক্টোবর ২০২৬ আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব কান্দিপাড়া খতমে নবুয়ত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
The post অ্যাডভোকেট জাকারিয়ার পিতার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে সিরাজুল ইসলামের শোক appeared first on সকালের খবর ২৪.
