মুম্বাইয়ের দুর্গাপূজার সঙ্গে মুখার্জি পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা আর বাঙালির চিরচেনা উৎসবের আবহ—সব মিলিয়ে এই পূজা এখন মুম্বাইয়ের সাংস্কৃতিক জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ। এ বছর ৮০তম বছরে পদার্পণ করেছে এই আয়োজন। মহা নবমীর দিন পূজামণ্ডপে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। আলিয়া ভাট, কাজল, ভিকি কৌশল, অয়ন মুখার্জি, নায়সা দেবগন, শ্রেয়া ঘোষালসহ অনেকের উপস্থিতিতে উৎসবের আমেজ হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত।
নবমীর সাজে কাজল বেছে নিয়েছেন হলুদ শাড়ি, অন্যদিকে বোন তানিশা মুখার্জি পরেছেন লাল বেনারসিসোনালি জড়ি পাড়ের এই শাড়িটি তানিশা পরেছেন আটপৌরে স্টাইলে ফুশিয়া পিঙ্ক শাড়ি, আকাশি নীল ব্লাউজে আলিয়া ভাট, দুর্গাপূজার সাজে নজড় কাড়লেন আলিয়া ভাট আর তাঁর পরিচালক বন্ধু অয়ন মুখার্জি ফ্রেমবন্দী হয়েছেন। অয়নের পরনে মেরুন পাঞ্জাবিআট দশকের পথচলায় উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজা কেবল একটি বার্ষিক ধর্মীয় আয়োজন নয়। এর সঙ্গে মিশে আছে পারিবারিক উত্তরাধিকার, বাংলার সংস্কৃতি, এবং নানা সম্প্রদায়ের মানুষের একসঙ্গে উৎসব উদ্যাপনের গল্প।এসেছিলেন নীল নিতিন মুকেশ। তিনি পরেছেন হালকা গোলাপি রঙের সিকুইন কাজ করা শেরওয়ানি পরেছেন শ্রেয়া ঘোষাল একটি জমকালো এবং রাজকীয় বেগুনি রঙের লেহেঙ্গা চোলি পরেছেন পূজার আরেক লুকে সাদা কুর্তা-পায়জামায় দেখা গেছে পরিচালক আয়ান মুখার্জিকে। সঙ্গে আছেন শ্রেয়া ঘোষাল মার্জিত সোনালি-বাদামি রঙের শর্ট কুর্তায় ধরা দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল। দুর্গাপূজা মানেই পূজা, আড্ডা আর নানা পদের খাবার। উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপূজাতেও এর ব্যতিক্রম নেই। ভক্তদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেতা। আয়োজনের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী বাঙালি ভোগ। শীতাতপ নিয়ন্ত্রিত হলে পরিবেশন করা হচ্ছে খিচুড়ি, ছোলার ডালসহ নানা পদ ও বাঙালি মিষ্টি।পূজায় একসঙ্গে ফ্রেমবন্দী হওয়ার মজাই আলাদা , এটাই যেন রিচুয়াল