PSL-এর নিলাম চিনে হবে?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
২০২৭ সালের পাকিস্তান সুপার লিগের প্লেয়ার নিলাম চিনে আয়োজনের প্রস্তাব দিয়েছেন একটি টিমের কর্ণধার। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও এ বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। আগামী ২৩ জানুয়ারি নিলামের দিন ধার্য হয়েছে। প্রতিযোগিতা চলবে ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত। আটটি দল ৪৪টি ম্যাচ খেলবে। নিলামের আগে দলগুলিকে ২৩ নভেম্বরের মধ্যে সরাসরি খেলোয়াড় নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে।