বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই দিন নন-ক্যাডারের ২০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়। প্রশাসন ক্যাডারের পদোন্নতির প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৫(বি) অনুযায়ী কর্মকর্তাদের সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডের বেতনসীমা ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠাতে হবে। যোগদানপত্র ই-মেইলে (ব-সধরষ-রধঢ়ঢ়@সড়ঢ়ধ.মড়া.নফ) পাঠাতে হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। নন-ক্যাডারের ২০ জনের পদোন্নতি সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডারবহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধি-৫ অনুযায়ী সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এ গ্রেডের বেতনসীমা ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডারবহির্ভূত), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র পাঠাতে হবে। সরাসরি অথবা রধঢ়ঢ়@সড়ঢ়ধ.মড়া.নফ ই-মেইলে এ যোগদানপত্র পাঠানো যাবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।
The post প্রশাসন ক্যাডারের ১১, নন-ক্যাডারের ২০ কর্মকর্তার পদোন্নতি first appeared on দৈনিক আজকের জামালপুর.
