টাঙ্গাইলের কালিহাতীতে দুই যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও দেয়ালে ধাক্কা লেগে সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, যমুনা পরিবহনের সুপারভাইজার মো. সুমন ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর অন্য একটি বাসের আগে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেন চালক। একপর্যায়ে আগে যেতে না পেরে বাসটি সার্ভিস লেনে নামিয়ে দেন তিনি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিদ্যুতের খুঁটি ও দেয়ালে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসটির সুপারভাইজারসহ দুইজন নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
যে আই
